1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাতীয় পরিচয় পত্রে নিজের ছবির বদলে নারীর ছবি, বিড়ম্বনায় ইকবাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাতীয় পরিচয় পত্রে নিজের ছবির বদলে নারীর ছবি, বিড়ম্বনায় ইকবাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জাতীয় পরিচয় পত্রে নিজের ছবির বদলে নারীর ছবি, বিড়ম্বনায় ইকবাল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

মো. ইকবাল। একজন তরুণ তিনি। তবে তার জাতীয় পরিচয়পত্রে নিজের ছবির বদলে এসেছে এক নারীর ছবি। এতে করে বিড়ম্বনায় পড়েছেন ইকবাল। এমনকি জাতীয় পরিচয় পত্রের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুলে হতবাকও তিনি। ইকবাল ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর চৌমুহনী এলাকার ভবানী বাড়ির মফিজের ছেলে।
অভিযোগ করে ইকবাল বলেন, জরুরী প্রয়োজনে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের একটি কপি ডাউনলোড করি। অনলাইন থেকে পরিচয় পত্রের কপিটি নামানোর পর দেখতে পারি সেখানে নাম ঠিক থাকলেও আমার ছবির বদলে এক নারীর ছবি রয়েছে। বিষয়টি দেখে আমি রীতিমতো হতবাক। কারণ এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছি। জাতীয় পরিচয় পত্রের মতো এতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুল কিভাবে হয়? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত যেন আমার এ সমস্যা সমাধাণ করা হয়।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। অফিসে এসে যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন