1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাতীয় শিক্ষা সপ্তাহে বাজিমাত: আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে সেরা মুন্সীগঞ্জের অন্বেষা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাতীয় শিক্ষা সপ্তাহে বাজিমাত: আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে সেরা মুন্সীগঞ্জের অন্বেষা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাতীয় শিক্ষা সপ্তাহে বাজিমাত: আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে সেরা মুন্সীগঞ্জের অন্বেষা

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বাংলা কবিতা আবৃত্তিতে (ক-বিভাগ) প্রথম স্থান অধিকার করেছে মুন্সীগঞ্জের অন্বেষা মিত্র। বৃহস্পতিবার সকালে ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্বেষা এই অসামান্য কৃতিত্ব অর্জন করে।
অন্বেষা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি শ্যামা প্রসাদ মিত্র ও সবিতা রানী বর্মনের সন্তান। অন্বেষা ‘কন্ঠকুঁড়ি’ আবৃত্তি স্কুলে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ আবৃত্তিশিল্পী হিসেবে গড়ে তুলছে।
বিভাগীয় পর্যায়ে সাফল্যের আগে অন্বেষা টঙ্গিবাড়ী উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মুন্সীগঞ্জে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সে বিভাগীয় পর্যায়ের লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ পায়। এবার ঢাকা বিভাগে প্রথম হওয়ার মাধ্যমে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করল।
সাফল্যের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অন্বেষা মিত্র বলে,
“এই অর্জন আমার একার নয়, এর পেছনে আমার শিক্ষক ও বাবা-মায়ের অবদান অনস্বীকার্য। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার আবৃত্তি শিক্ষক জিতু রায় স্যারের প্রতি, যিনি প্রতিটি ধাপে আমাকে একজন যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলেছেন। আমি যেন জাতীয় পর্যায়েও মুন্সীগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।”
কন্ঠকুঁড়ি আবৃত্তি স্কুলের পরিচালক, শিক্ষক ও সাংবাদিক জিতু রায় অন্বেষার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, অন্বেষার এই অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তার মেধা এবং কঠোর পরিশ্রমই তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। জাতীয় পর্যায়েও অন্বেষা শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন