1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জামায়াতের মহাসমাবেশকে সফল করতে লালমোহনে কর্মীদের ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জামায়াতের মহাসমাবেশকে সফল করতে লালমোহনে কর্মীদের ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতের মহাসমাবেশকে সফল করতে লালমোহনে কর্মীদের ঢল

মো: মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
Spread the love

মো: মুশফিক হাওলাদার , লালমোহন 

জুলাই গণ-অভ্যুথানের সংঘটিত গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সমাবেশকে সফল করতে ভোলার লালমোহনে নেতাকর্মীদের ঢল। সমাবেশকে কেন্দ্র করে এ উপজেলার জামায়েত ইসলামীর নেতাকর্মী লঞ্চযোগে নৌ পথে যাত্রা করেন।

শুক্রবার দুপুর থেকেই সমাবেশে যাওয়ার উদ্যোশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়েত ইসলামীর তৃনমুল কর্মীরা দাড়ি পাল্লা প্রতিক, ফেস্টুন ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে লালমোহন বাজারে মিলিত হয়। এর পর লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্য রওনা হন।

উপজেলা আমীর মাওলানা আব্দুল হক-এর নেতৃত্বে প্রায় ২ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন, উপজেলা যুব ও ক্রিড়া সভাপতি এম এ হাসান, পেশাজীবি পরিষদের সভাপতি আজিজুল হক, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাসনাঈন আল মূসা, পৌর আমীর নিয়াজ মাহমুদসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সাথে অংশগ্রহণ করেন।

উপজেলা আমীর মাওলানা আব্দুল হক বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ন্যায়বিচার রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে আছে। দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে ও ইসলামি মূল্যবোধ ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে আমরা এই আন্দোলন করছি। ইনশাআল্লাহ, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ হবে ঐক্য, সাহস ও গণজাগরণের মাইলফলক।”

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে আমরা রাস্তায় নেমেছি এবং জনগণকে সঙ্গে নিয়ে এই পথ আমরা অব্যাহত রাখব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন