1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে সংস্কারের পরে - কাজী মো.হারুনুর রশিদ‎ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে সংস্কারের পরে - কাজী মো.হারুনুর রশিদ‎ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে সংস্কারের পরে – কাজী মো.হারুনুর রশিদ‎

মো.মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
Spread the love

মো.মুশফিক হাওলাদার 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী মো. হারুনুর রশিদ বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে সংস্কারের পরে। ইসলাম একটি কল্যান কর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন বিকল্প নাই, অবশ্যই সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার,এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে এবং এপ্রিলের মধ্যে লালমোহন ও তজুমদ্দিন আসনের প্রার্থী ঘোষণা করবে।

বুধবার (০২ এপ্রিল) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামের মাল্টিপারপাস হল রুমে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের এমন মন্তব্য করেন,ভোলা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা কাজী মো.হারুনুর রশিদ।

এসময় তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার,দুনীতি, হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার,দেশের বাহিরে অর্থ পাচার ও ব্যাংকের ঋণ খেলাপীসহ যে সকল অপকর্ম করেছে তার বিচার ও সংবিধান সংস্কার করে নির্বাচন দেয়ার দাবী জানায় জামায়াতের এই নেতা।

লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক বাংলাদেশ মাজলিশুল মুফাচ্ছিরীন ডা. কামরুল হাসান শাহীন,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. আকতার উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি ও ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি মাও: কাজী শাহে আলম, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি আলমগীর হোসাইন সোহাগ, জেলা অফিস সম্পাদক এ্যাড রহমত উল্লাহ সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন