1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে খাবার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে খাবার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে খাবার বিতরণ

এম এ অন্তর হাওলাদা
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় দারিদ্র্য দিনমজুর পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার ১জুন সকালে  বোরহানউদ্দিন পৌরসভার দক্ষিণ বাস স্ট্যান্ডে দোয়া মাহফিল শেষ করে এ খাবার বিতরণ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম কাজী ও ফিরোজ কাজী, উপজেলা যুবদলের সভাপতি শিহাব হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম খা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু,  সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি বশির আহমেদ। পৌর যুবদলের সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মূর্ধা, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন