1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জিয়ার রহমানের শাসন আমল ছিলো এদেশের স্বর্ণযুগ - মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জিয়ার রহমানের শাসন আমল ছিলো এদেশের স্বর্ণযুগ - মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জিয়ার রহমানের শাসন আমল ছিলো এদেশের স্বর্ণযুগ – মেজর হাফিজ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, মেজর জিয়াউর রহমান আগ্রহ না থাকা সত্বেও জনতার আগ্রহের কারণে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহন করেন এবং কিছুদিন পরেই জনগনের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। জিয়ার রহমানের শাসনামলকে স্বর্ণ যুগ হিসেবেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যার পর ভোলার লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, জিয়াউর রহমান এদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছেন। জিয়াউর রহমানের সততা এবং দেশ প্রেম এদেশের মানুষ আজীবন মনে রাখবে। তার মত সত্য লোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কেহ আসেনি। নেতাকর্মীদর উদ্দেশ্যে তিনি বলেন জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে সকল লোভ-লালসার উর্ধ্বে থেকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানান।

 

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এর সভাপতিত্বে এবং উপজেলা জাজাস সভাপতি আজাদুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, সোহেল মোঃ আজীজ শাহিন, এন.এন.এম ফয়সাল হায়দার, এডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া ঝান্টু, সাধারন সম্পাদক কারুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলে সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন, সাধারণ সমাপদক মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ উপজেলা ও পৌরসভার বিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন