1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জুলাই-আগষ্টে শহীদ জসিমের পরিবারের পাশে দাড়ালেন আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জুলাই-আগষ্টে শহীদ জসিমের পরিবারের পাশে দাড়ালেন আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই-আগষ্টে শহীদ জসিমের পরিবারের পাশে দাড়ালেন আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগষ্টে আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের পরিবারের পাশে দাড়ালেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। বুধবার ২ এপ্রিল বেলা ১১ টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়ার ধোপারহাট এলাকায় শহীদ জসিমের কবর জিয়ারত করেন এবং শহীদ জসিমের স্ত্রী মোসাঃ রুমা এবং কন্যা লামিয়ার হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, বস্র সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

শহীদ জসিমের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ পরিবারের পাশে আছি এবং থাকবো। শহীদ কন্যাকে ধর্ষনের ঘটনা অত্যন্ত দুঃখ জনক। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়াও যে কোন অন্যায় মেনে নেয়া যাবেনা। অপরাধী যে-ই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে।
পরে পাংগাশিয়া আল মদিনা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান গাজীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী ।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোজাম্মেল হোসেন তপন,বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড.শরীফ সালাউদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজু, দুমকি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা,বিএনপি নেতা ও সমাজ সেবক ফেরদৌস আলম,

উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকন ও জিএম শাহাজাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন,মাইনুল ইসলাম সোহেল , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ ওহাব ও গোলাম মর্তুজা প্রমূখ। এ ছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন