1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির র‌্যালী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির র‌্যালী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির র‌্যালী

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, যারা অন্যায় করে অত্যাচার করে নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায় তারা কিন্তু টিকে থাকতে পারে না। এ থেকে বিএনপির নেতাকর্মীদের জন্য একটি শিক্ষনীয় বিষয় আছে, যদি কেউ মানুষের বিরুদ্ধে যান, অত্যাচার করেন, সন্ত্রাস করেন তবে পার পাওয়া যাবে না। হাসিনা পালিযে ভারত গিয়েছেন কিন্তু বিএনপি নেতাকর্মীদের পালানোর কোন সুযোগ নেই। বুধবার দুপুরে জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা পটুয়াখালীর ঝাউতলা এলাকায় আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

 

বিজয় শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পটুয়াখালীর ঝাউতলা এলাকায় জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদকএ্যাড মজিবুর রহমান টোটন, মিছিলের নেতৃত্ব দেন। মিছিল থেকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়। জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, যারা অন্যায় করে অত্যাচার করে নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায় তারা কিন্তু টিকে থাকতে পারে না। এ থেকে বিএনপির নেতাকর্মীদের জন্য একটি শিক্ষনীয় বিষয় আছে, যদি কেউ মানুষের বিরুদ্ধে যান, অত্যাচার করেন, সন্ত্রাস করেন তবে পার পাওয়া যাবে না। হাসিনা পালিযে ভারত গিয়েছেন কিন্তু বিএনপি নেতাকর্মীদের পালানোর কোন সুযোগ নেই। বুধবার দুপুরে জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা পটুয়াখালীর ঝাউতলা এলাকায় আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

 

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন