1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

শাহাজাদী সুলতানা, শরীয়তপুর 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা, শরীয়তপুর 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাজিরা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বজলুর রশিদ শিকদার বলেন, জুলাই দিবস উপলক্ষে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। তবে দিনের ঘটনায় সাংবাদিক জুয়েল মিয়া আহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “আমি আমার কর্মীদের ডেকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। তারা এমন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারপরও যদি তদন্তে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত হওয়া উচিত এবং আহত সাংবাদিক জুয়েল মিয়ার প্রতি সমবেদনা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় বিএনপির নেতারা দাবি করেন, দিনের ঘটনায় বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাজিরা উপজেলা মডেল মসজিদ এলাকায় পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করার সময় বিজয় টিভির জাজিরা প্রতিনিধি সাংবাদিক জুয়েল মিয়া আহত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন