1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি এ পদক অর্জন করেন। এ বিষয় নিশ্চিত করেন মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান।

বুধবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে সদস্য সচীব হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু। এই সময় পদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক । শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মনপুরা উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,শিক্ষক নের্তৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিগন, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন