1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম। বুধবার (১২ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।
তার এই অর্জনের পেছনে রয়েছে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, এবং জনসেবামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি। তিনি থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
ওসি মোঃ জুয়েল ইসলাম এ সম্মাননা পাওয়ার পর বলেন, “এই পুরস্কার আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”
কলাপাড়া থানার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনগণ তাকে এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে কলাপাড়া থানার সেবার মান আরও উন্নত হবে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন