1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক বরগুনা নার্সিং ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক বরগুনা নার্সিং ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক বরগুনা নার্সিং ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা প্রদান

মোঃ সানাউল্লাহ, বরগুনা 
  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৭৯৯ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ, বরগুনা 

বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ১২ তম ব্যাচের শিক্ষার্থীরা খাদ্য মেলার আয়োজন করেছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় নার্সিং ইনস্টিটিউট হল রুমে এ আয়োজন করে থাকেন তারা। নার্সিং ইনস্টিটিউটের ইন্সপেক্টর ইনচার্জ মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুল হক সিভিল সার্জন,বরগুনার ও ডাক্তার ইউনুস আলী, সাবেক পরিচালক শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল। এ ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আদনান অনিক ও বরগুনা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সজীব আহম্মেদসহ ডাক্তার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির সুন্দর আয়োজন ও ডিসপ্লে দেখে শিক্ষার্থীদেরকে টাকা উপহার দেন। এছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে ১২ দরিদ্র শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন তিনি।
খাদ্য মেলায় শতাধিক খাদ্য সামগ্রী আইটেম ডিসপ্লে করেন শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সামান্য অর্থটুকু দিয়েছি। এছাড়াও যারা অসহায় দরিদ্র শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আমার দোয়ার সবসময় খোলা। যে কোন বিষয়ে, যে কোন সময়, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করবো সহযোগিতা করার। বরগুনার নার্সিং ইনস্টিটিউটে যাতে করে আরো ভালো শিক্ষক আনা যায় সেটাও দেখবো । বরগুনা নার্সিং ইনস্টিউট হবে একটি ডিজিটাল নার্সিং ইন্সটিটিউট।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন