1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জ্বালানি খাতকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: প্রতিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জ্বালানি খাতকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: প্রতিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জ্বালানি খাতকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: প্রতিমন্ত্রী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাতকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। সমন্বিত ও সম্মিলিত উদ্যোগে বিদ্যমান এবং আগত প্রতিকূলতা নিরসন করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর ) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন, ইনোভেশন এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের জন্যই দেশের বিদ্যুৎ ও জ্বালানির নাজুক অবস্থা থেকে উত্তরণ সম্ভব হয়েছে। টিম ওয়ার্ক, পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যে কোন কাজেই সাফল্য আসে। আজকের পুরস্কার পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের উজ্জ্বীবিত করবে। সেই সাথে অন্য কর্মকর্তাবৃন্দের মাঝেও ইতিবাচক প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে। সততা ও নিষ্ঠার মাধ্যমে জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দক্ষতার স্বীকৃতিস্বরূপ পেট্রোবাংলা, হাইড্রোকার্বন ইউনিট এবং জিএসবিকে পুরস্কার দেয়া হয়। দপ্তর/সংস্থা প্রধানদের মধ্য হতে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন পেট্রোবাংলার প্রাক্তন চেয়ারম্যান নাজমুল আহসান। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২য়-৯ম গ্রেডের মধ্য হতে উপসচিব (পরিকল্পনা-১) শাকিল আহমেদ, ১০-১৬ গ্রেডের মধ্য হতে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রহিম আজাদ এবং ১৭-২০তম গ্রেডের মধ্য হতে অফিস সহায়ক বেগম আজিজুন নাহারকে ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়।

এছাড়াও, ২০২১-২২ অর্থবছরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জ্বালানি খাতে বিশেষ অবদান/উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এবং ইস্টার্ন রিফাইনারী লিমিটেড (ইআরএল)।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন