1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় যুবক নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় যুবক নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় যুবক নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৫২৯ বার পঠিত
Spread the love

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী এক যুবকের।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতাউর রহমান জানান, নিহত যুবকের নাম মো. মামুন (৪৫)। তার বাড়ি নলছিটি উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাজারের প্রধান সড়কে উঠছিল মামুন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা এমদাদুল হক মনিরের গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।

নলছিটি থানার ওসি জানিয়েছেন নিহত মামুনের পরিবারের অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনার বিষয়ে কথা বলার জন্য উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন