1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঝালকাঠিতে ঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঝালকাঠিতে ঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে ঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৬৯৬ বার পঠিত
Spread the love

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ঘোষের হাট গ্রামে ফিরোজা বেগম (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী বাশার হাওলাদারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) সকালে কাঁঠালিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পারিবারিক কলহের জেরে ফিরোজাকে মারধর করেন স্বামী বাশার। পরে অভিমান করে রাতে ফিরোজা ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বাশারকে আটক করে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন