1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঝালকাঠিতে চুরির অপরাধে একই পরিবারের ৩জনকে ৪ দিন ধরে নির্যাতন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঝালকাঠিতে চুরির অপরাধে একই পরিবারের ৩জনকে ৪ দিন ধরে নির্যাতন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে চুরির অপরাধে একই পরিবারের ৩জনকে ৪ দিন ধরে নির্যাতন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৩৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ঝালকাঠিতে মোবাইল চুরির অপরাধে নির্যাতনের শিকার হওয়া গৃহকর্মী রাধারাণী (৪০) তার স্বামী বলাই কর্মকার (৬০) ও মেয়ে সুবর্ণাকে (১০) উদ্ধার করেছে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার।

বুধবার (১৯ জুলাই) দুপুরে শহরের লঞ্চঘাটের নতুন কলাবাগান এলাকায় একটি ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

নির্যাতনের শিকার হওয়া গৃহকর্মী রাধারাণী নতুন কলাবাগান এলাকার খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থাকত। এছাড়া ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে রাসেলের বাড়িতে গৃহকর্মীর কাজ করত।

নির্যাতনের শিকার রাধারাণীর স্বামী বলাই কর্মকার বলেন, আমার স্ত্রী রাসেলের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। বেতন কম হওয়ায় তার বাসায় কাজ ছেডে দেয়। রাসেলের একটি মোবাইল হারিয়ে গেলে আমার মেযেকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। অনেক ভয়ভীতি দেখালে আমার মেয়ে মোবাইল চুরির কথা স্বীকার করে। পরে মোবাইল ফেরত না দিতে পারায় রাসেল ও তার স্ত্রী মিলে আমাদের তিনজনকে চারদিন ধরে মারধর করে বাড়িতে আটকিয়ে রাখে। এছাড়াও রাসেলের স্ত্রী আমার স্ত্রীর যৌনাঙ্গে আঘাত করে। আমার স্ত্রীকে নির্যাতন করায় দাঁড়াতে পারছেন না।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বলেন, নির্যাতনের কথা জানতে পেরে তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। যারা নির্যাতন করেছে তাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন