1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
টিয়াখালীতে মসজিদ নির্মাণে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাজী মো. সুমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news টিয়াখালীতে মসজিদ নির্মাণে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাজী মো. সুমন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টিয়াখালীতে মসজিদ নির্মাণে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাজী মো. সুমন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো. সুমন।
উপজেলার পশ্চিম টিয়াখালী সাতআনি জামে মসজিদের নির্মাণ কাজ অর্থসংকটে থমকে গেলে বিষয়টি নজরে আসে গাজী মো. সুমনের। তিনি তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণে লক্ষাধিক টাকার অনুদান প্রদান করেন।
এ বিষয়ে গাজী মোঃ সুমন বলেন,“এই মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের সমাজের কেন্দ্রবিন্দু। আল্লাহ্‌র ঘরের কাজ থেমে থাকুক, তা কখনোই চাই না। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
এলাকাবাসীর পক্ষ থেকে গাজী মো. সুমনের এই মহানুভবতাপূর্ণ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তাঁরা বলেন, “এই ধরনের সহযোগিতা সত্যিকারের নেতৃত্বের পরিচয় দেয়। এমন মানুষই ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”
মানবসেবায় এগিয়ে আসার জন্য গাজী মো. সুমন সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন