1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা!

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
 ভোলার লালমোহনে ট্যাক্স পরিশোধ না করতে না পারায় মার্কেটের সামনে ময়লা ফেলে রাখার অভিযোগ উঠেছে পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের ইউসুফ প্লাজার প্রধান ফটকে ময়লার স্তূপ দেখা গেছে। অবশেষে আজ বুধবার দুপুরে ওই ময়লাগুলো সরিয়ে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
ইউসুফ প্লাজার মালিক হাজী ইউসুফ মিয়া জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। মার্কেটের সামনে ময়লার স্তূপের বিষয়টি এক ভাড়াটিয়া ফোন দিয়ে জানিয়েছেন। পরে পৌরসভার কর্তৃপক্ষ কে ট্যাক্স পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
ইউসুফ প্লাজার একাধিক ব্যবসায়ী জানান, মার্কেটের মূল ফটকে ময়লা স্তূপ করে রাখা হয়েছিল। ফলে নাক চেপে ধরে দোকানে ঢুকতে বাধ্য হয়েছি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ট্যাক্সের জন্য নয়, ড্রেন পরিস্কার করে বাজারের দোকানের সামনে ময়লা স্তুপ করে রাখেন সুইপাররা। কোনো দোকানী টাকা দিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লা সরানো হয়। টাকা না দিলে দোকানের সামনেই পড়ে থাকে ময়লাগুলো। ফলে দুর্গন্ধে ক্রেতা-বিক্রতা ও পথচারীরা অতিষ্ট হয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ট্যাক্সের জন্য নয়, সুইপাররা পরিস্কার করতে গিয়ে ময়লাগুলো রেখেছিল। সেগুলো আজ সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে পৌরসভা কর্তৃপক্ষের এমন কান্ডে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। পৌরবাসীর মতে, পৌরসভার সকল সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা। তবে পৌর ট্যাক্স ঠিকমতো পরিশোধ করতে হয় বাসিন্দাদের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন