1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. জসিম উদ্দিন নামে ৪৮ বছর বয়সী এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলবাগ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার মো. কুট্টি সর্দারের ছেলে এবং লালমোহন বাজারের নৈশপ্রহরী ছিলেন।

জানা গেছে, জসিম নিজেই মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ি থেকে লালমোহন বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় পৌরশহরের রসুলবাগ সড়কের মাথায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির স্বজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন জসিম। এ দুর্ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য নৈশপ্রহরীরা এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জসিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন