1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন উপলক্ষে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুজ জাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ ফারুক, সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম প্রমূখ। এসময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের  আজকে নতুন জীবনের সূচনা হলো। আমরা চেষ্টা করি তোমাদের জীবনটি সুন্দর করে গড়ে তুলতে। সেক্ষেত্রে তোমাদের ইচ্ছা মনোবল ও লক্ষ্য অটুট থাকতে হবে। তোমাদের ইচ্ছা মনোবল যদি অটুট থাকে তাহলে তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন