1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ডাসের উদ্যোগে শিক্ষক সুপারভাইজারদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ডাসের উদ্যোগে শিক্ষক সুপারভাইজারদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডাসের উদ্যোগে শিক্ষক সুপারভাইজারদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে বেসরকারী উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির (ডাস) উদ্যোগে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক-সুপারভাইজারদের ৫দিনব্যাপী (২৬-৩০ ডিসেম্বর) ৫ম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাসের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মাইনুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি সকলকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করা ও স্কুল পরিচালনা করতে একাডেমিক যে সকল সমস্যায় পড়েছেন, তা এখান থেকে সুস্পষ্ট ভাবে জেনে নেয়ার জন্য সকলকে অনুরোধ করেন। পাশাপাশি ঝরেপড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে আন্তরিকতার সহিত যারযার অর্পিত কাজ ভালোভাবে করার জন্য বলেন।
এসময় দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছ, প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার মো. জাহিদুল ইসলাম ও প্রকল্পের মনিটরিং অফিসার হারুন-অর-রশিদ বাবুলসহ বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন