1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

নিজের রুমে বসে বৈদ্যুতিক মর্টার ও ফ্যান দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানোর চেস্টা করেছিলো নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম মাহি। আর এতেই বিদ্যুতায়িত হয়ে জীবন গেলো তার। বাবা-মা বাজার থেকে বাসায় ফিরে দেখেন ছেলে ওয়ালের সাথে পড়ে আছে। তাকে দ্রæত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শনিবার রাতে লালমোহন পৌরশহরের কলেজ গেট এলাকায় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম মাহি লালমোহন মধ্য বাজারের চালের আড়ৎদার মোঃ মনির হোসেনের ছেলে। মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাহি লালমোহর সরকারি টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

 

মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে শিক্ষামূলক কিছু বানানের চেস্টা করতো। তার রুমে বসে সে মর্টার দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানের চেস্টায় ছিলো। এসময় অসতর্কতাবসত বিদ্যুতায়িত হয়ে ওয়ালে ছিটকে পড়ে। ঘটনার সময় তার বাবা-মা বাজারে ছিল। বাজার থেকে ফিরেই তারা ছেলেকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তার আগেই মাহির মৃত্যু হয়।

 

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টায় জরুরী বিভাগে আনা হয় মাহিকে। ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন