1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ডেঙ্গু প্রতিরোধে কলাপাড়ায় ক্লিনিং ক্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ডেঙ্গু প্রতিরোধে কলাপাড়ায় ক্লিনিং ক্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে কলাপাড়ায় ক্লিনিং ক্যাম্পেইন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে কলাপাড়ায় ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গু রোগের বাহক এডিস মশার আবাসস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার রোধ করা। এ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।
এছাড়াও ক্যাম্পেইনে অংশ নেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি), পৌরসভার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক কলাপাড়ার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজ, বিএইচপি-এর (ব্র্যাক হেলথ প্রোগ্রাম) এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান এবং যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবু দাউদ।
বক্তারা বলেন, “ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এটি প্রতিরোধে ব্যক্তি সচেতনতাই সবচেয়ে জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারি।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন