1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলায় একযোগে মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদরাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানা যায়- লালমোহনে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৭টি, দাখিল মাদরাসা রয়েছে ৪১টি এবং মাধ্যমিক পর্যায়ের প্রাইভেট ২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ পরিস্কার-পরিচ্ছনতা অভিযান চলানো হয়েছে। এ ছাড়া প্রতি সপ্তাহে তিনদিন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিস্কার করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, এই কার্যক্রম চলমান থাকলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত থেকে রক্ষা পাবে। এছাড়া এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গু মশার প্রজনন বন্ধ হবে বলেও মনে করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন