1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ড. ইউনুসের নেতৃত্বে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে হবে-মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ড. ইউনুসের নেতৃত্বে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে হবে-মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ড. ইউনুসের নেতৃত্বে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে হবে-মেজর হাফিজ

মোঃ মুসফিক হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত
Spread the love

মোঃ মুসফিক হাওলাদার

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সাংসদ ও সফল মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে ড. ইউনুসের নেতৃত্বে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে হবে। যেখানে সবাই যারযার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। ১৯৭১ এর স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। ৭১ সালে যুদ্ধ করেছি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেখানে কোন বৈষম্য থাকবে না। সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দু:খের বিষয় হলেও সত্য, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে।

বুধবার (১২ মার্চ) বিকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতর ঘোরতর অবনতি হয়েছে আমরা আরোও আশা করি সরকার দ্রুত নির্বাচন করার দিকে মনোযোগ দিবেন। আমরা একটা সুন্দর ও সুষ্ঠ নির্বাচন চাই। যখন অনির্বাচিত সরকার থাকে তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এজন্য এই সরকারকে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে পুলিশবাহিনী মোটেও জনগনের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষ্যে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরও একটিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।

লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ও যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীনের সঞ্চালনায় এসময় ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরসহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভোলা জেলা,লালমোহন উপজেলা, পৌরসভা, তজুমদ্দিন ও বোরহান উদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন