1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
*ড. মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন বাউফলের জব্বার ও ডালিয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news *ড. মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন বাউফলের জব্বার ও ডালিয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

*ড. মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন বাউফলের জব্বার ও ডালিয়া

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর  বাউফলের কাঁছিপাড়া ইউনিয়নের আব্দুল জব্বার (৫৫)। তিনি দুই চোখের ছানি নিয়ে  দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। টাকার অভাবে নিজের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ চোখের চিকিৎসা বন্ধ ছিল আব্দুল জব্বারের। তার প্রিয় মানুষ, আত্মীয়-স্বজন , পরিবার-পরিজন সবাইকে নিজ চোখে দেখতে পারা  ছিল প্রায় অসম্ভব।
এছাড়া বাউফলের নাজিরপুর ইউনিয়নের  কচুয়া গ্রামের ডালিয়া আক্তারেরও (৩৫) চোখে ছানি পড়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় চোখের ইভিআইটিস। তারও সমস্যা প্রায় আব্দুল জব্বারের মত। চোখে অস্পষ্ট দেখেন এবং অর্থাভাবে চোখের অপারেশন করতে পারছিলেন না ডালিয়া।
আজ ২ জুলাই  (বুধবার) বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহযোগিতায় এবং একান্ত প্রচেষ্টায় আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের চোখে সফল ছানি অপারেশন হয়েছে।
রাজধানীর প্রথম সারির প্রাইভেট হসপিটাল ইবনে সিনায় এই সফল অপারেশন করেন  প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ  সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।
 এখানেই শেষ নয়, চোখের জটিলতায় ভোগা আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের   সফল অপারেশন পরবর্তী ঔষধ থেকে শুরু করে  যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান  ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
 এ বিষয়ে কথা হয় আব্দুল জব্বারের সাথে। তিনি বলেন, আমার চোখের আলো ফিরিয়ে দেয়ায় আমি ও আমার পরিবার ড. মাসুদ স্যারের প্রতি আজন্ম কৃতজ্ঞ থাকব। তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আমি আগে চোখে কম এবং অস্পষ্ট দেখতাম। কিন্তু এখন অপারেশনের পরে আগের চেয়ে বেশি দেখতেছি। আলহামদুলিল্লাহ।
এ বিষয় ডালিয়া আক্তার বলেন, আমার চোখে দীর্ঘদিন যাবত সমস্যা ছিল। টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারিনি। অপারেশন তো অনেক দূরের কথা। কিন্তু ডঃ মাসুদ স্যারের স্মরণাপন্ন হওয়ার পরে ডাক্তার দেখানো থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা এবং একটি সফল চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এখন আমি চোখে স্পষ্ট দেখতে পারি। মহান আল্লাহর দরবারে মাসুদ স্যার ও তার পরিবারের জন্য দোয়া থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন