1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঢাকার নয়া পল্টনে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঢাকার নয়া পল্টনে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার নয়া পল্টনে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পঠিত
Spread the love

 

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে ঢাকার নয়াপল্টনের ভিআইপি রোডের একটি রেস্টুরেন্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আগামী নির্বাচনে দেশের জনগণই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। কেবল স্বৈরাচারকে তাড়ানোতেই আমাদের বিজয় সীমাবদ্ধ নয়, রাষ্ট্র ক্ষমতায় আসার পরই বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরার সভাপতিত্বে এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসেন,  এস.এম কবির, রফিকুল ইসলাম রফিক, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন