
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া থেকে ঢাকা যাতায়াতকারী যাএীদের হয়রানি ও কেবিন বানিজ্যে বন্ধ করার লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন কালাইয়া লঞ্চ ঘাটের ইজারাদার।
শুক্রবার দুপুরে কালাইয়া লঞ্চ ঘাটের ইজারাদার তামিম শরীফ বিশেষ কোন ব্যাক্তির নামে ঢাকা কালাইয়া নৌ রুটের লঞ্চে কোন কেবিন কোঠা বরাদ্দ নেই। এখন থেকে প্রত্যেক যাএী ভাই বোনেরা লঞ্চে গিয়ে সারাসরি লঞ্চের কেবিন ইনর্চাজের কাছ থেকে এবং নির্ধারিত ভারা দিবেন। কোন দালাল, কালোবাজারি কিংবা লঞ্চ স্টাফ নির্ধারিত ভারার চেয়ে যাএীদের জিম্মি করে বেশি টাকা দাবি করেন তাহলে কালাইয়া লঞ্চ ঘাটের ইজারাদারে কাছে অভিযোগ দেয়ার অনুরোধ করেন। এই ঘোষণায় এনিয়ে বাউফলে কালাইয়া এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এবং ঐ ফেসবুক আইডিতে সাধারণ যাএীরা সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য গত ১৫ বছরে কোঠার মাধ্যমে কেবিনের সংকট দেখিয়ে যাএীদের হয়রানি ও বেশি টাকা নিয়ে কেবিন বানিজ্যে হওয়ায় ঘটনা ঘটেছে।
এবিষয়ে ইজারাদার তামিম শরীফ বলেন কালোবাজারি ও দালালদের হাত থেকে বাচাতে আমারা এই উদ্বেগ নিয়েছি। #