1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঢাকা- কালাইয়া নৌ রুটের লঞ্চ থেকে ৯ কেজি গাঁজাসহ আটক -৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঢাকা- কালাইয়া নৌ রুটের লঞ্চ থেকে ৯ কেজি গাঁজাসহ আটক -৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঢাকা- কালাইয়া নৌ রুটের লঞ্চ থেকে ৯ কেজি গাঁজাসহ আটক -৩

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪২২ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

ঢাকা-  কালাইয়া নৌ রুটের  এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ থকে ৯ কেজি গাঁজাসহ  ৩ জনকে আটক করা হয়েছে।  বুধবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাউফল থানার ওসি (তদন্ত)  মোঃ মিজানুর রহমান  জানান, গোপন সূত্রে  তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।
এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ  স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার  মধ্য রাতে ধুলিয়া লঞ্চ  ঘাটে গিয়ে অবস্থান নেয়।
ভোর রাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাট দিলে তার ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া(২০), বাউফলের কালাইয়া ইউনিয়নর মজিদ মৃধার ছেলে মুনির(৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নর  কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার  ছেলে  হাসান মিয়াকে(২৬) ৯ কেজি  গাঁজাসহ আটক করেন। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া  জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে  দেয়ার জন্য নিয়ে আসেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার  করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন