1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনের দুদকের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনের দুদকের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনের দুদকের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার তজুমদ্দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার দক্ষিণ চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩শ’ শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক আবুল কালাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ মোজাহার আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক এইচ এম আখতারুজ্জামান, মোঃ সাঈদ আনোয়ার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা (দুপ্রক) সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল।

প্রধান অতিথি মোঃ মোজাহার আলী সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যত নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্যই এখন থেকে সততা ও আদর্শপূর্ণ জীবন করার উপযুক্ত সময়। দুর্নীতি মুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন