1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৯ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিনে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তজুমদ্দিন থানা পুলিশের অভিযান যুবলীগের ১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার গভীর রাতে তজুমদ্দিন থানা সাব ইন্সপেক্টর মো.কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে চাঁদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কাজিকান্দি এলাকা থেকে মিজান হাওলাদার (৩৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজান হাওলাদার কাজিকান্দি ৪ নং ওয়ার্ডের জেবল হক হাওলাদারের ছেলে।

জানা গেছে,সম্প্রতি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা পাল্টা হামলা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ০৮ ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেবিল হান্ট ঘোষণা করেন।

তারাই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তজুমদ্দিন
থানা পুলিশ অপারেশন ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলার কাজিকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন