1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে  কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চর মোজাম্মেল চরে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল। আটক ব্যক্তিরা হলেন—চর মোজাম্মেলের  আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজনদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন