1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পঠিত
Spread the love
রফিক সাদী
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির  বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ,তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার (অব.) মো: ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, আলোচনা সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন পল্লী সেবা সংস্থার এডমিন (এইচ আর) তরুন কুমার দাস, মনিটরিং অফিসার নাঈম হোসেন, বিএমএসএফ তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল মান্নান তামিম,দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন