1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ইলিশের প্রজনন মৌসুমে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ইলিশের প্রজনন মৌসুমে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে ইলিশের প্রজনন মৌসুমে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৭০ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় উপজেলার ১৭ হাজার ৫০০ জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) চাঁদপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচি র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ।
চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মলংচড়া চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল,প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মোঃ রফিক সাদী, চাঁদপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি তৈয়বুর রহমান সহ ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ।
উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২২ দিন ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। ২২ দিন সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত জেলেদের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।  তজুমদ্দিনে নিবন্ধিত ১৭ হাজার ৫ শত জেলের জন্য বরাদ্দ আসে ৪৩৭ মেঃ টন চাল। এ বছর নিষেধাজ্ঞা শুরুর সাথে সাথে চাল বিতরণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন