1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাঁজায় নজিরবিহীন ইসরায়েলী আগ্রাসী বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যা এবং ভারতে মুসলিমদের নির্বিচারে নিপীড়ন,নাগপুরে মুসলিম হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন শেষে উত্তর বাজার গিয়ে সমাপ্ত হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রব, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক,সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি জাফর আহমদ, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার হাফেজ আলী আজগর, যুব তারুণ্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরফিন রাহাদ, হাসিবুল হাসান, সভাপতি মাঈনুদ্দিন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন, আলহুদা সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি সাইফুল ইসলাম সিয়াম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী ছাত্র শিবির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি হাসনাইন, সেক্রেটারি জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত প্রতিবাদ সমাবেশে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন