1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ওয়ারেন্টভুক্ত ১০ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ওয়ারেন্টভুক্ত ১০ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে ওয়ারেন্টভুক্ত ১০ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার।

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিনে র‍্যাবের অভিযানে ডাকাত দলের সরদার মো.আব্বাস ডাকাত (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর একটি টিম।

গত সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীনস্থ র‍্যাব ক্যাম্প, ভোলার একটি আভিযানিক টহল দল
তজুমুদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের মুচি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ মামলার আসামি মো. আব্বাস ডাকাতকে গ্রেফতার করা হয়।

মো.আব্বাস ডাকাত উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চাপড়ি গ্রামের বাসিন্দা মো. বাবুল মাঝির ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মনুষ্য হরন বা অপহরন, বিষাক্ত দ্রব্য ব্যবহারের মাধ্যমে চুরি, সরকারী কর্মকর্তাকে তাহার কর্তব্য কাজে বাধাদান পূর্বক আঘাত করাসহ বিভিন্ন মারামারির ঘটনায় মোট ১০টি মামলা রয়েছে। এসকল মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলাবাহিনীর হাত থেকে পলাতক থাকলেও ডাকাত মো. আব্বাস ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন