1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে কৃষকের ৫০ শতাংশ জমির ধান লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে কৃষকের ৫০ শতাংশ জমির ধান লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে কৃষকের ৫০ শতাংশ জমির ধান লুট

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. তাজল ইসলাম নামে এক কৃষকের ৫০ শতাংশ জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কোড়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।
অভিযোগ করে কৃষক মো. তাজল ইসলাম বলেন, আমি গত এক বছর ধরে তজুমদ্দিনের চর কোড়ালমারা মৌজার ৪১ নম্বর এসএ খতিয়ানের ৯০.৭৫ শতাংশ জমি লালমোহন উপজেলার মো. রুহুল আমিন নামে একজনের কাছ থেকে বন্দক রেখে চাষাবাদ করছি। চলতি মৌসুমে ওই জমিতে আমি ধানের আবাদ করি। ক্ষেতে ধানের ফলনও ভালো হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে লালমোহনের চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত হাজী আহাম্মদ মিয়ার ছেলে মজিবল হক ও তার ছেলে মফিজল ইসলাম, কাঞ্চন মিয়া এবং ছলেমানের নেতৃত্বে অন্তত ২০ থেকে ২৫ জন মিলে জোরপূর্বক আমার ৫০ শতাংশ জমির অন্তত ৪০ মণ ধান কেটে লুট করে নিয়ে যান। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। যার জন্য ন্যায় বিচার পেতে আমি তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ অভিযোগ অস্বীকার করে মজিবল হকের ছেলে মফিজল ইসলাম জানান, ওই জমি আমার, সেখানে আমিই ধানের চাষ করেছি। আমার ধান আমি কেটে এনেছি, কারও জমির ধান আমি কাটিনি।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ডিউটি অফিসার এবং এসআই অসীম চন্দ্র কর্মকার বলেন, কৃষকের ধান কেটে নেয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিগগিরই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন