1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত

আবদুল মান্নান তামিম, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম, স্টাফ রিপোর্টার।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় কৃষকদের জন্য সরকারি কৃষি সহায়তা ও সেবা আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছভাবে পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে উপজেলার হাজারো কৃষক আধুনিক কৃষি সেবা, সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কোড়ালমারা ব্লকে এ কৃষি কার্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম আসাদ, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ-সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হাওলাদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি কার্ড চালুর ফলে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হবে। এর মাধ্যমে সরকারি প্রণোদনা, উন্নতমানের বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য সহায়তা বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, কৃষি কার্ড ব্যবস্থার মাধ্যমে কৃষকদের পরিচয় যাচাই সহজ হবে এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রকল্প, ভর্তুকি ও সেবার সুবিধা দ্রুত তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাবে। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, কৃষি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতে ডিজিটাল সেবার আরও বিস্তার ঘটবে এবং প্রকৃত কৃষকরা তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সরকারি সুবিধা সময়মতো নিশ্চিতভাবে পাবেন। ফলে তজুমদ্দিনের কৃষি হবে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন