1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন আরো ১৩৮টি গৃহ ও ভূমিহীন পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন আরো ১৩৮টি গৃহ ও ভূমিহীন পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন আরো ১৩৮টি গৃহ ও ভূমিহীন পরিবার

রফিক সাদী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পঠিত
Spread the love

রফিক সাদী

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ ।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং লিখিত বক্তব্য তিনি জানান, তজুমদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। গৃহ নির্মাণ উপযোগি খাস জমি চিহ্নিতকরণ, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তরের মাধ্যমে একটি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সুন্দর জীবনের স্বপ্ন পূরণ হতে চলছে। যেখানে খাস জমি পাওয়া যায়নি সেখানে সরকারি ভাবে জমি ক্রয় ও বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে জমি সংস্থান করে উপকারভোগীদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহ নির্মাণ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তজুমদ্দিনে প্রথম পর্যায়ে ১৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ১৫০টি, তৃতীয় পর্যায়ে ১৮৪টি, চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ১৬৩টি গৃহ প্রদান করা হয়েছে।
চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নে আরো ১৩৭ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যা ৯ আগস্ট ২০২৩ ইং তারিখে হস্তান্তর করা হবে। এনিয়ে তজুমদ্দিনে মোট ৬২৫ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, ৯ আগস্ট ২০২৩ ইং তারিখে সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন