1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি'র কমিটি গঠন, সভাপতি-জুলফিকার, সম্পাদক-বশির উল্লাহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি'র কমিটি গঠন, সভাপতি-জুলফিকার, সম্পাদক-বশির উল্লাহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র কমিটি গঠন, সভাপতি-জুলফিকার, সম্পাদক-বশির উল্লাহ

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি হিসেবে নির্বাচিত হন একেএম মহিউদ্দিন জুলফিকার ও সাধারণ সম্পাদক বশির উল্লাহ হাওলাদার। আংশিক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, গোলাম সরোয়ার এ আলম, শাহাদাত হোসেন পাটোয়ারী, জাকির হোসেন মনু, জাহাঙ্গীর আলম, ইব্রাহীম হাওলাদার, উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার ও সঞ্চালনায় ছিলেন, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক বশির উল্লাহ হাওলাদার।

অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, বিএনপির রাজনীতিকে ইউনিয়ন পর্যায়ে আরও শক্তিশালী করতে এ ধরনের কার্যকর নেতৃত্ব সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন