
আবদুল মান্নান তামিম
ভোলার তজুমদ্দিনে গভীর রাতে সিঁধকেটে চুরির পর দুর্বৃত্তদের আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ মার্চে) রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড চর কোড়ালমাড়া চারপাশি পোলের গোড়ায় মো.নোয়াব মিয়ার ছেলে ওমান প্রবাসী মো.ফয়সালের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করে। ঘটনাস্থলে ফায়ার কর্মীরা পৌঁছার আগে সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায় মো.ফয়সালের পুরো বসতঘর।আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা গবাদি পশু, সকল আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয়রা জানায়, রাত ১ টার দিকে হটাৎ আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। পুরো ঘরের চারপাশে আগুন জ্বলে। ঘরের ভিতরে কেনো লোকজন না দেখে স্থানীয়রা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভানোর পরে দেখি ঘরে সিঁধকাটা, ধারণা করা যায় চুরি করে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আগুনে ক্ষতিগ্রস্ত ওমান প্রবাসী ফয়সালের স্ত্রী জাহিদা বেগম জানান, রবিবার সন্ধ্যার পর আমি এবং আমার
ছেলে মেয়ে নিয়ে ঘরে তালা দিয়ে আমার বাবার বাড়ি যাই। রাতে আমার কাছে খবর আসে আমার ঘরে আগুন লেগেছে, তাৎক্ষণিক ভাবে বাবার বাড়ী থেকে এসে দেখি আমার ঘর পুড়ে ছাই। পরে দেখতে পাই ঘরের পিঁরার সিঁধকেটে চুরি করার পরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। আমাদের তিলে তিলে গড়া সবকিছু নিমিষেই শেষ হয়ে গেছে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)
মহব্বত খানঁ বলেন, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছি ঘটনাস্থলেন ফোর্স পাঠিয়েছি, এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।