1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের আয়োজনে ৪ঠা জানুয়ারি সংগঠনটির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, কেককাটা, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
৪ জানুয়ারি বিকেল ৪ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক তপু চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও কেক কাটার শেষে শহরের প্রধান সড়কে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি চাঁদপুর ইউপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এরপর উপজেলা মিলনায়তনে ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাসান, আওয়ামীগ নেতা তৈয়ব মাষ্টার, মোঃ কামাল উদ্দিন, প্রফেসর সাঈদুজ্জামান, ফারুক মেলেটারী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তপু চৌধুরী, ছাত্রলীগ নেতা কামরুল হাসান শিবলু, মোঃ রায়হান, মোঃ নকিব, মোঃ সজিব সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন