1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলার তজুমদ্দিনে জাকের পার্টির বিশাল জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জনসভাস্থলে আসার আগে নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন, যা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুনে পুরো বাজার মুখরিত ছিল।

ভোলা -৩ আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী জাকের পার্টি যুব- স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও নব- নির্বাচিত ভোলা জেলার সভাপতি হাফেজ মাওঃ মুফতি মাসুম বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জাকের পার্টির ভোলা জেলার সাধারন সম্পাদক আহসানুল হক আলমগীর গোলদার, জাকের পার্টি ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক ও জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মো. ইমরান খান রাজু, জাকের পার্টি ভোলা জেলার যুগ্ন সাধারন সম্পাদক ও যুব- স্বেচ্ছাসেবকক ফ্রন্ট ভোলা জেলার সহ- সভাপতি মো. রাব্বী হাচান,জাকের পার্টি ভোলা জেলার প্রচার সম্পাদক ও জাকের পার্টি যুব- স্বেচ্ছাসেবকক ফ্রন্ট বরিশাল বিভাগের প্রচার সম্পাদক মো. আব্দুল কুদ্দুস মোল্লা, জাকের পার্টি যুব ফ্রন্ট ভোলা জেলার সভাপতি সোহরাব হোসেন জাকের পার্টি যুব- স্বেচ্ছাসেবক ফ্রন্টের সহ- সভাপতি মো.মিরাজ শরীফ সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশ্বওলীর রওজা শরীফ জিয়ারত ও কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং মিলাদ- কিয়াম ও মোনাজাত, তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন