1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তজুমদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য র্যালি পরবর্তী টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।

উদ্বোধনীয় খেলায় ৪ টি দল অংশগ্রহণ করবে, প্রথম পর্বে শম্ভুপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম সোনাপুর ইউনিয়ন পরিষদ একাদশ, দ্বিতীয় পর্বে চাঁচড়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম চাঁদপুর ইউনিয়ন পরিষদ একাদশ,খেলায় প্রতিদ্বন্দিতা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তজুমদ্দিনথানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, তজুমদ্দিন ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস, শম্ভুপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজ উদ্দিন, চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো.শাহাজাহান, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মনু, শম্ভুপুর ইউনিয়ন দলের খেলা পরিচালক নিজাম উদ্দিন মাস্টার,তজুমদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি মো.মামুন,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, মো. ছালেহ উদ্দিন, তার সহোযোগী ছিলেন মো.মোরশেদ,মো.লোকমান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন