
আবদুল মান্নান তামিম, তজুমদ্দিন
ভোলার তজুমদ্দিনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় তজুমদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা, কবিতা, নাত, সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জুলাই অভ্যুত্থানে শহীদ,আহত পরিবারের সদস্য বৃন্দ।