1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সড়কে মাইক প্রচার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সড়কে মাইক প্রচার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সড়কে মাইক প্রচার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেধে।” শ্লোগানে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সড়ক প্রচার অনুষ্ঠিত হয়েছে।

গত (২০ অক্টোবর) তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
শিশুদেরকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ সরকার সারাদেশে ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি চালু করেছে।

প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত তাদের নিজ নিজ বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। এছাড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী যারা বিদ্যালয়ে যায় না, তাদের ১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশের সকল ইপিআই কেন্দ্রে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

এই টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। টিকা গ্রহণের দিনে অবশ্যই সেই কার্ড সঙ্গে আনতে হবে বলে জানানো হয়।

সড়ক প্রচারের মাধ্যমে জনগণকে টাইফয়েড প্রতিরোধে সচেতন করা এবং শিশুদের টিকা প্রদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন