1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে দুই গ্রুপের মারামারিতে ১৫ জন আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে দুই গ্রুপের মারামারিতে ১৫ জন আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে দুই গ্রুপের মারামারিতে ১৫ জন আহত

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২০৭ বার পঠিত
Spread the love
 ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ঘটনা সুত্রে জানাগেছে, শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর সাকিনের বেলায়েতের ছেলে আঃ হান্নানকে শশীগঙ্জ বাজারের  রফিজল মিকার কাছ থেকে বাকীতে ৬৮ হাজার টাকার বেটারি নিয়ে দেয় মুচিবাড়ির কোনার নুরনবী।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাকী থাকা ২৫ হাজার টাকা চাইতে গেলে হান্নান, শাহীন, সুমন, মানসুর গ্রুপের কয়েকজন সাথে নুরনবী,কামাল ও হৃদয়ের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে দ্বিতীয় দফা মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় স্বজনরা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন ও ভোলা হাসপাতালে ভর্তি করেন। নুরনবী গ্রুপের আহতরা হলো- মিরাজ(২৫),রবিউল (৩৫),আল-আমীন (২৫),নিসাদ(১৫), নুরনবী (৪০),কামাল(৫০),হৃদয়(১৭) এদিকে হান্নান গ্রুপের কয়েকজন আহত হলে সংঘাত এড়াতে তাদেরকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। তারা হলো-জুয়েল (২৪), আল-আমীন (২৫), আব্বাস (২৬), নয়ন(২২), মুনসুর (৩০), সাহিন(২৬), নুর জাহান(৪৫)
এবিষয়ে অভিযুক্ত হান্নানের কাছে জানতে চাইলে ২৬ হাজার টাকা দেনা আছে স্বীকার করে বলেন, আমরা পরস্পর আত্মীয়। কিছু লোক আমাদের পক্ষ নিয়ে মারামারির ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করেছে।
শম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন বলেন, উভয় পক্ষই আমার ওয়ার্ডে বাসিন্দা পরস্পর আত্মীয় স্বজন । পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সঙ্গে মারমারি হয়, উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসদুর রহমান মুরাদ বলেন, মারামারি করে একপক্ষ ৯৯৯ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন