1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলার তজুমদ্দিনে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতার নামে বিদ্যালয়ের নামকরণ থাকায়,দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।

গত রবিবার (২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়–২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী তজুমদ্দিন উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে তজুমদ্দিন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১০ টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা
১০ হাজার ২’শ ৮৫ জন। কর্মরত শিক্ষক ৫’শ ৮৬ জন।

তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা: এনায়েতুর রহমান বলেন, নাম পরিবর্তনের চিঠি পেয়েছি।
ইতোমধ্যে বিদ্যালয়গুলোর সাইনবোর্ড নতুন নামে করার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন