1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে নৌবাহিনীর দুই ভুয়া সদস্য আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে নৌবাহিনীর দুই ভুয়া সদস্য আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে নৌবাহিনীর দুই ভুয়া সদস্য আটক

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত
Spread the love

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজ্জামেল মুক্তিযোদ্ধা বাজার থেকে ভুয়া দুই নৌবাহিনীর সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।।

সোমবার (৪ নভেম্বর) রাতে তাদেরকে আটক করেন স্থানীয় জনতা। এরপর মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক দুই ব্যক্তি হলেন- কুমিল্লা জেলার মুরাদ নগর থানা এলাকার মৃত মহব্বত আলী ভূইয়ার ছেলে মো. রহিম ভূইয়া ও লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকার মো. রফিক মিয়ার ছেলে মো. সজীব।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঢাকা মেইলকে জানান, সোমবার রাতে ওই দুই ব্যক্তি নৌবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারে গিয়ে স্থানীয়দেরকে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়। এরপর তারা স্থানীয়দেরকে জানায় তারা দু’জন বাংলাদেশ ব্যাংক ঢাকা থেকে এসেছে। স্থানীয়দেরকে তারা জানায়, এলাকার বিভিন্ন সুযোগ-সুবিধা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাদেরকে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এক হাজার টাকা করে বাংলাদেশ ব্যাংকের ভুয়া রিসিটের মাধ্যমে টাকা আদায় শুরু করে। এক পর্যায়ে স্থানীয় সচেতন ব্যক্তিদের সন্দেহ হলে তারা বিষয়টি দুলাল বাজার নৌবাহিনীকে অবগত করে। পরে দুলাল বাজার নৌবাহিনীর সদস্যরা আনন্দবাজার গিয়ে তাদেরকে দেখে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার পরে নিশ্চিত হয় তারা দু’জন ভুয়া নৌবাহিনী। এরপর স্থানীয় এক ব্যক্তির দায়ের করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন