1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তজুমদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩২৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলায় খেলতে বের হয়ে পুকুরে ডুবে সামিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু সামিয়া আক্তার ওই এলাকার সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সামিয়ার বাবা বাড়ি ছিলেন না। তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় সবার অগোচরে শিশু সামিয়া ঘর থেকে বের হয়ে বসতঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরে মেয়ের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুঁটে এসে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন